প্রতিবন্ধী যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই

আপডেট : ০৬ মে ২০২২, ০৬:১৯ পিএম

শর্টফিল্মে অভিনয়ের সুযোগ দেয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ্মীপুরে এক প্রতিবন্ধী যুবককে (২০) রাতভর আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম রিপন ও ইসমাইল হোসেন বাবুকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৬ মে) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহর থেকে শরিফুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, বুধবার (৪ মে) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনীস্থ একটি ভাড়া বাসায় তাকে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ করেন শরিফুল ইসলাম রিপনসহ কয়েকজন যুবক। 

এ ব্যাপারে বৃহস্পতিবার মামলার পর পুলিশ ইসমাইল হোসেন বাবুকে গ্রেপ্তার করলে সহযোগী শরিফুল ইসলাম রিপনের নাম প্রকাশ করেন বাবু। তাদের দু'জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ইসমাইল হোসেন বাবু লক্ষ্মীপুরের সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশের সেক্রেটারি। শরিফুল ইসলাম রিপন ওরফে কনক ওই সংগঠনটির একজন সদস্য। আর ভুক্তভোগী ওই সংগঠনের একজন স্বেচ্ছাসেবী সদস্য। 

মামলার বাদী ও ভুক্তভোগীর বাবা জানান, শর্টফিল্মে অভিনয়ের সুযোগ দেয়ার প্রলোভন দেখিয়ে তার প্রতিবন্ধী সন্তানকে ৪ মে রাতে শরিফুল ইসলাম রিপন ও ইসমাইল হোসেন বাবু তাদের লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনীস্থ একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে তারা তাকে আটকে রেখে ধর্ষণ করেন। 

পরদিন বৃহস্পতিবার সকালে ছেলের শরীরের বিভিন্ন স্থানে আলামত দেখতে পান তারা। তার কাছ থেকে বিষয়টি জানার পর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ইসমাইল হোসেন বাবু ও পরে তার দেয়া তথ্য অনুযায়ী শরিফুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেন। 

আরও পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ইসমাইল হোসেন বাবু ও শরিফুল ইসলাম রিপন ওরফে কনক তাদের সংগঠনের এক স্বেচ্ছাসেবী সদস্যকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। 


একাত্তর/এসজে 

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর