ব্রিজ ভেঙে পিকআপ খালে, আহত দুই

আপডেট : ০৭ মে ২০২২, ০৪:০২ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে হাসনহাট ব্রিজ ভেঙ্গে খালে পিক-আপ পড়ে চালক ও তার সহযোগী আহত হয়েছেন। 

শনিবার (৭ মে) দুপুর দেড়টার দিকে ব্রিজ ভেঙ্গে পড়ার ঘটনাটি ঘটে। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে মাইজদী থেকে একটি পিক-আপ হাসনহাটের দিকে যাওয়ার সময় ওই ব্রিজে উঠে মাঝামাঝি গেলেই ব্রিজটি ভেঙ্গে পড়ে।  

image


স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিক-আপ চালক ও তার সহযোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। 

এ বিষয়ে একলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম দিপু জানান, নোয়াখালী খাল খনন করার কারণে ব্রিজের পিলারের নিচের মাটি সরে যাওয়ার ফলে এটি ভেঙ্গে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: কলাপাড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহর মাইজদীর সঙ্গে বেগমগঞ্জ উপজেলার হাসনহাট, শরীফপুর ও কাদিরপুরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একরামুল হক জানান, ব্রিজটি অনেক পুরনো। ইতোমধ্যে এটি পুন:নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। 

অপরদিকে খাল খননের ফলে এর চারপাশের মাটি সরে যাওয়ায় এর দুর্বল স্থানে আঘাত হানায় এটি ভেঙ্গে পড়ে। দ্রুত এর নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর