বেজায় চটেছেন রেলমন্ত্রীর শ্বশুরকূল

আপডেট : ০৮ মে ২০২২, ১১:০১ পিএম

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে দিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের ঘটনায় গণমাধ্যমের অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রীর শ্বশুরকূলের আত্মীয়-স্বজন।

রোববার (৮ মে) দুপুরে এই ঘটনার মূল অভিযোগকারী ও রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আকতার মনির ভাগ্নে ইমরুল কায়েস প্রান্ত তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাতে এসে সংবাদকর্মীদের দেখেই ক্ষোভ প্রকাশ করে বিষোদগার করেন।

তিনি বলেন, এটি গণমাধ্যম কর্মীদের বাড়াবাড়ি।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সরকার বিরোধী আখ্যায়িত করে ‘গণমাধ্যমই বাংলাদেশের একমাত্র বিরোধী দল’ বলে মন্তব্য করেন।

তবে উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাকে সেই দিনের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলে রাজি হননি।

তিনি বলেন, আগে আমি তদন্তকারী কর্মকর্তাদের সাথে দেখা করে তারপরে আপনাদের সাথে কথা বলবো। কারণ আমি জানি আপনাদের নানা ধরনের প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে।

কথা শেষ না হতেই তিনি সেখান থেকে চলে গিয়ে বিভাগীয় রেল কন্ট্রোল রুমের কক্ষে গিয়ে বসে থাকেন। তখন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে তিনি উদ্ধত আচরণ করেন।

এসময় তিনি বলেন, গত কয়েকদিন ধরে গণমাধ্যমকর্মীদের ফোনে বিভিন্ন প্রশ্নে আমি ও আমার পরিবার বিরক্ত ও বিব্রত। আমরা সামগ্রিক বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছিলাম। অথচ সাংবাদিকরা সামান্য একটি বিষয়কে অহেতুক টানা-হেঁচড়া করে বিষয়টি বড় করেছেন।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা এই এ বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন। যেটা না করলেও পারতেন। আমি যা বলার তদন্ত কমিটিকে বলেছি। আপনাদের সঙ্গে আমার কোনো কথা নেই এখন।

তবে অভিযোগের বিষয়ে তিনি বলেন, যে অভিযোগ আমি দিয়েছি সেটি সঠিক ছিলো। ওই টিটিই আমাদের সাথে খারাপ আচরণ করেছেন। রেলমন্ত্রী তার সম্পর্কে কি ধরনের আত্মীয় জানতে চাইলে তিনি বলেন, তাকে জড়িয়ে প্রশ্ন না করাই ভালো। কারণ তার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনারা শুধু শুধু তাকে নিয়ে আমাকে প্রশ্ন করছেন। আত্মীয় হলেই কি তাকে নিয়ে প্রশ্ন করতে হবে?

এদিকে ঈশ্বরদী পৌরসভার নূর মহল্লায় ইমরুল কায়েসের বাড়ির এলাকায় গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাদের উদ্দেশ্যে অশ্লীল ও অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকেন রেলমন্ত্রীর শ্বশুরকূলের লোকজন।

সেখানে উপস্থিত সংবাদকর্মীরা জানান, ওই মহল্লায় পৌঁছানোর পর পরই তাদের উদ্দেশ্যে তেড়ে আসে কয়েকজন যুবকসহ এক নারী। এ সময় তাদের গালিগালাজের মুখে বাড়ির লোকজনের কথা না শুনেই ফিরে আসতে বাধ্য হন তারা।

আরও পড়ুন: রনির বুকের খামচির দাগ খুললো আয়েশা হত্যার জট

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মে) রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ট্রেনে ওঠেন ইমরুল কায়েস প্রান্ত, হাসান আলী ও ওমর ফারুক নামের তিন যাত্রী।

পথিমধ্যে টিকিট চেকিংয়ের সময় তাদের জরিমানা করলে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আকতার মনির ফোনে টিটিইকে সাময়িক বরখাস্ত করেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী আলোচনা শুরু হয়।


একাত্তর/আরএ

ঢাকা মেইল ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নরসিংদী রেলস্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
গত ঈদুল ফিতরের মতো এবার ঈদুল আযহায় রেলপথে মানুষকে ভালোভাবে বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুর হাকিম।
ডিসেম্বরেই ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা রুটে একটি ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে বলে জানিয়েছেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, কক্সবাজারের সঙ্গে শুধু ঢাকা নয়, পদ্মা...
আগামী ১২ নভেম্বর চট্টগ্রাম-দোহাজারি-কক্সবাজার রেলসড়ক দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রেল চলাচলের ট্রায়াল রান হবে দুই নভেম্বর।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর