এই ঈদেও মানুষকে ভালোভাবে বাড়ি পৌঁছে দেবো: রেলমন্ত্রী

আপডেট : ০১ জুন ২০২৪, ০৪:৪৪ পিএম

গত ঈদুল ফিতরের মতো এবার ঈদুল আযহায় রেলপথে মানুষকে ভালোভাবে বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুর হাকিম।

তিনি বলেন, গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছে, এবারও তা ধরে রাখতে পারবো। বরাবরের মতো এবারও রেলের সব ধরনের ব্যাবস্থা থাকবে। ঈদের আগে তিন দিন থাকবে কোরবানি পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন। 

শনিবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সামনে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ, বিজ্ঞান ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় মন্ত্রী বলেন, রেল বন্ধ রেখে বাস মালিকদের সুযোগ দেওয়া এটা বিকৃত মানসিকতার পরিচয়। কোনো অবস্থায় রেল বন্ধ করে কাউকে সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন নতুন লাইন সংযোজন, বগি ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে। 

তিনি আরও বলেন, কিছু মানুষের সফলতা ভালো লাগে না। যারা উন্নয়ন চোখে দেখে না, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।

বিকেলে রাজবাড়ী ও বালিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী এলাকা মাসালিয়ায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদেন রেলমন্ত্রী। 

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর