সাতক্ষীরায় অশনির প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি

আপডেট : ০৯ মে ২০২২, ০২:১৫ পিএম

সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার (৯ মে) সকাল ৯টা থেকে উপকূলীয় জেলা সাতক্ষীরায় গুড়িগুড়ি বৃষ্টিসহ বইছে দমকা হওয়া।  

আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান বলেন, আমরা ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। সাইক্লোন সেল্টারসহ আশ্রয়ের সকল জায়গা প্রস্তুত রয়েছে।

সাতক্ষীরার স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস বলেন, আমরা ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় মোট সরকারি-বেসরকারি মিলে ৪৫০টি আশ্রয়ণ প্রকল্প প্রস্তুত রয়েছে। সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। 

তিনি জানান, স্থানীয় চেয়ারম্যানদের শুকনো খাবারের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় উপজেলা শ্যামনগরকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

মাসরুবা ফেরদৌস আরও বলেন, উপকূলীয় উপজেলা আশাশুনিতে ১৭টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং শ্যামনগরের  উপজেলা শ্যামনগরের ২৭টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝালকাঠিতে গুড়িগুড়ি বৃষ্টি

সাতক্ষীরা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সাতক্ষীরায় এখন বৃষ্টি হচ্ছে। তবে এটি হওয়া স্বাভাবিক। ঘূর্ণিঝড়টি এখনও এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। অশনির এখন যে গতিপথ রয়েছে এই গতিপথ যদি পরিবর্তন নাও হয় তাহলে সাতক্ষীরার উপকূলে এর আঘাত হানার আশঙ্কা কম। তবে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চার করেছে।

তিনি বলেন, সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলকে দুই নম্বর দূরবর্তী সর্তকতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


একাত্তর/এসি

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর