কুয়াকাটায় উত্তাল সাগরে এখনও পর্যটক

আপডেট : ০৯ মে ২০২২, ০৩:৪৭ পিএম

পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় অশনি ৯৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এতে উত্তাল হয়ে উঠছে কুয়াকাটার সমুদ্র সৈকত। তবে নিষেধ উপেক্ষা করে এখনও সমুদ্রস্নানে ব্যস্ত কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক। 

ট্যুরিস্ট পুলিশ জানায়, সোমবার (৯ মে) ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাইকিং করে পর্যটকদের সাগরে নামতে নিষেধ করা হলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরের জলকেলিতে মত্ত শত শত পর্যটক।

image


কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি আব্দুল খালেক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব আরও বাড়লে সৈকত থেকে সব পর্যটককে সরিয়ে নেওয়া হবে। তারা এখন নিবিড় পর্যবেক্ষণ করছেন।

খেপুপাড়া রাডার স্টেশনের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত কলাপাড়ায় ৯৯ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। 

image


আরও পড়ুন: নানাবাড়ি নয়, কাজের খোঁজে বের হয় চার কিশোরী

এদিকে আবহাওয়া অফিসের আট নং বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে ঘণ্টায় বাতাসের একটানা গতিবেগ ৮৯ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।বর্তমানে কলাপাড়ায় মুষলধারায় বৃষ্টি অব্যাহত রয়েছে।


একাত্তর/এসি

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর