শেরপু‌রে মজুদ অভিযানে ১৫ হাজার লিটার তেল উদ্ধার

আপডেট : ১২ মে ২০২২, ০৯:১০ পিএম

কৃত্রিমভাবে বাজারে সরবরাহ কমিয়ে সংকট সৃষ্টি করে তেল মজুদ করার সারাদেশে চলমান অভিযানের অংশ হিসেবে এবার শেরপুর জেলাজুড়েই শুরু হয়েছে ভোজ্য তেল জব্দে অভিযান। এতে করে পৃথক পৃথক অভিযানে অন্তত ১৫ হাজার লিটার মজুদকৃত সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) পৃথক পৃথক অভিযান পরিচালনা ক‌রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

তথ‌্য ম‌তে, শেরপুর সদরের গাজীরখামার বাজারের সাথী ষ্টোর নামে একটি খুচরা বিক্রেতার দুইটি গোডাউন ও বাসা থেকে ৫ হাজার লিটার, ঝিনাইগাতীর তিনানী বাজারের সততা স্টোর ও নাজমুল এন্ড ব্রাদারর্স প্রায় ৪ হাজার লিটার, শ্রীবরদী পৌর এলাকার হাজী ট্রেডার্সে ১ হাজার লিটার, নালিতাবাড়ীর রাজনগর টেংরাখালি এলাকার দুই সহোদর ব্যবসায়ীর কাছে প্রায় ৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে।

দুপুরে, সদর উপজেলার গাজীর খামার বাজারের সাথী ষ্টোর নামে একটি খুচরা বিক্রেতার দুইটি গোডাউন ও বাসা থেকে এ সয়াবিনগুলো জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ের ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিকেলে, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিনের নেতৃত্বে উপজেলার তিনানী বাজারের সততা স্টোর ও নাজমুল এন্ড ব্রাদারস ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার লিটার মজুদকৃত সয়াবিন জব্দ করা হয় এবং অবৈধভাবে মজুদ করার কারণে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে, দুপুরে শ্রীবরদীর পৌরশহর এলাকায় হাজী ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একই অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় এ প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অন‌্যদি‌কে, গতকাল নালিতাবাড়ী উপজেলার রাজনগর টেংরাখালি এলাকার রাজনগর গ্রামে ব্যবসায়ী এনামুলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।

আরও পড়ুন: বিএসএফের হাতে আটকের তিন বছর পর দেশে ফিরলেন পাঁচজন

অভিযানকালে এনামুলের নামে আমদানীকৃত কার্টন ভর্তি প্রায় ৫ হাজার লিটার বোতলজাত ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়। যে ব্যবসা মূলত এনামুলের সহোদর দুই ভাই আনোয়ার হোসেন ও নজরুল ইসলাম সেলিম পরিচালনা করেন। পরে ভোজ্যতেল মজুদ করার অভিযোগে আনোয়ার হোসেন ও নজরুল ইসলামকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুরের সহকারী পরিচালক রুবেল আহমেদ ব‌লেন, শেরপু‌রে যেনো তে‌লের কৃ‌ত্রিম সংকট না হয় সেজন্য আমরা কাজ করছি, এজন‌্য জরিমানাসহ জব্দকৃত তেলগু‌লো ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হচ্ছে।


একাত্তর/আরএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর