বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

আপডেট : ১৩ মে ২০২২, ০১:২৫ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের বিরুদ্ধে  কৃষকের মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার কাহাল গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত বিশ লক্ষ টাকার বিভিন্ন জাতের সাদা মাছ ও চিংড়ি  মাছের ক্ষতি করা হয়েছে বলে দাবি মৎস্য চাষির। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি হলেন উপজেলার কাহালপুর গ্রামের নাসির মিয়া।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি নাসির মিয়া জানান, তার পঞ্চাশ বিঘা জমির একটি মৎস্য ঘেরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বিষ দেয়, শুক্রবার সকালে ঘেরে গিয়ে দেখেন, ১৫ হাজারের বেশী চিংড়ি সহ বিভিন্ন জাতের সাদা মাছ মরে । এতে তার অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। ঘের থেকে দুইটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শুক্রবার (১৩ মে) সকালে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী নাসির মিয়া।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, এবিষয়ে নাসির মিয়া বাদি হয়ে আজ শুক্রবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এআর

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর