নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে ককটেল ও দেশিয় অস্ত্রসহ সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১২ মে) রাতে উপজেলার মারওয়াদি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৩ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব -১১’র সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন সবুজ, সাখওয়াত হোসেন রনি, সোহেল ওরফে ইসমাইল, আবুল কাশেম, মিজান, ওমর ফারুক, সোহেল, রবিউল শেখ ও জাহাঙ্গীর সিকদার।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৭টি ককটেল, ২টি রামদা, ১৬টি ছোড়া, ২টি শাবল, ১টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার, ২টি তরবারী, ৫টি টেঁটা এবং ১০টি মোবাইল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিপজ্জনক নৌপথে ঝুঁকি নিয়ে চলছে স্পিডবোট
তানভীর মাহমুদ জানান, আড়াইহাজারের মারওয়াদি বাজার এলাকা র্যাবের একটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র ও ককটেলসহ সঙ্ঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন যাবত তারা আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় প্রবাসীদের বাড়ি, ব্যবসায়ী বা আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতির কার্যক্রম করে আসছিলো। তাদের বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁ থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে।
একাত্তর/আরএ
