নরসিংদী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

আপডেট : ১৩ মে ২০২২, ০৬:৪৭ পিএম

নরসিংদী জেলা কারাগারে সুমন মিয়া (২৩) নামে এক হাজতি আসামীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ মে) দুপুরে তার মৃত্যু হয়। নিহত সুমন সদর উপজেলার চরাঞ্চল বাখননগর গ্রামের শাজাহান মিয়ার ছেলে। 

নরসিংদী জেলা কারাগার সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতির এক মামলায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নরসিংদী কারাগারে আসেন সুমন।

শুক্রবার দুপুরে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হলে প্রথমে তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। 

হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। 

তবে সুমনের মৃত্যু নিয়ে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন শাওন কোন কথা বলতে রাজি হননি।

নরসিংদী জেলা কারাগারের জেলার আতিকুর রহমান জানিয়েছেন, মূলত স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। 

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

কোটা আন্দোলনকে ঘিরে নজিরবিহীন তাণ্ডবে নরসিংদী জেলা কারাগারে হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
চুয়াডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে গণপিটুনির শিকার এক তরুণকে কারাগারে পাঠানোর চারদিনের মাথায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নেত্রকোনা জেলা কারাগারে হান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মে) রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হান্নান সদর উপজেলার চকপাড়া এলাকার রুমালী মিয়ার...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় বন্দি মোস্তফা কামাল মারা গেছেন।রোববার (১০ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মোস্তফা কামাল (৩৭) জামালপুরের মাদারগঞ্জ থানার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর