গণপিটুনির পর কারাগারে পাঠানো হাজতির মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম

চুয়াডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে গণপিটুনির শিকার এক তরুণকে কারাগারে পাঠানোর চারদিনের মাথায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিঠু মিয়া (৩০) দামুড়হুদা উপজেলার হোগোডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার মৃত ফজলু মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখর উদ্দিন জানান, গত ১৭ ফেব্রুয়ারি দামুড়হুদা থানার একটি মামলায় অভিযুক্ত মিঠুকে চুয়াডাঙ্গা কারাগারের হাজতি হিসাবে কারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় মিঠু মিয়া অসুস্থ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে  চিকিৎসা শেষে বেলা একটায় তাকে আবার কারা হাসপাতালে নিয়ে আসা হয়। একই দিনে রাত সাড়ে ১০টা ৪০ মিনিটে মিঠু আবার বুকে ব্যথা অনুভব করলে তাকে রাত ১১টায়  আবার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় কারাবিধি অনুযায়ী মিঠু মিয়ার মরদেহের ময়নাতদন্ত ও সদর থানায় একটি অপমৃত্যু মামলার পর তার মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলার।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গত ১৭ ফেব্রুয়ারি ভ্যান চুরির অভিযোগে এলাকাবাসী তাকে গণধোলাই শেষে থানায় সোপর্দ করলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা শেষে জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে আবারও অসুস্থ হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

একাত্তর/জো
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর