দুই হাজার ইয়াবাসহ মা-ছেলে আটক

আপডেট : ১৪ মে ২০২২, ১০:১৪ পিএম

ঢাকার নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের বলমন্তর চর এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ মা মালেকা বেগম (৬৭) ও ছেলে সোহেলকে (৪০) আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকাও জব্দ করা হয়।  

শনিবার (১৪ মে) দুপুর দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, আটককৃত মালেকা ও তার ছেলে সোহেলসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। বাহ্রা ইউনিয়নের বলমন্তর চর এলাকায় প্রতিদিন আলমের বাড়িতে মাদক বিক্রি হয় বলে স্থানীয়দের এমন একাধিক মৌখিক অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালানো হয়। 

এ অভিযানে মা মালেকা বেগম ও ছেলে সোহেলকে আটক করে তাদের ঘর তল্লাশি করে দুই হাজার ৫১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ পাঁচ হাজার টাকা পাওয়া যায়। 

জব্দৃকত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় আট লাখ টাকা বলেও জানায় নবাবগঞ্জ থানা পুলিশ। 

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. আবুল হাসান বলেন, ভারপ্রাপ্ত মো. সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে দুপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

দেশের প্রচলিত মাদক আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

ঢাকার নবাবগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
কৃষিজমির মাটি তোলাসহ একাধিক অভিযোগের বিষয়ে কথা বলায় এক সাংবাদিকসহ স্থানীয় সব সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার।
চতুর্থ প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ হবে নৈপুণ্য ও জ্ঞানে-বিজ্ঞানের,...
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তালেব আবাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর