গলাচিপায় ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৮:৫২ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তালেব আবাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার নাম রফিক উদ্দিন (৩৬)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল হোসেনের ছেলে। 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন বলেন, পটুয়াখালীর পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযান চলছে। আজ এসআই মো আল-মামুন এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: এফসিপিএস ডিগ্রি লাগিয়ে রোগী দেখছিলেন এইচএসসি পাশ অমর

গ্রেপ্তার রফিক উদ্দিন উখিয়া থানার মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে গলাচিপা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি শোণিত। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর