কুয়াকাটায় ভেসে এলো সাত ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন

আপডেট : ১৫ মে ২০২২, ১০:২৪ এএম

কুয়াকাটার গঙ্গামতি সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে সাত ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন।

শনিবার (১৪ মে) দুপুরে সাগরের জোয়ারে ডলফিনটি ভেসে এসে বালুচরে আটকে পড়ে। 

মৃত ডলফিনটির শরীরে জাল পেঁচানো ছিল। কয়েকদিন আগে ডলফিনটি মারা যাওয়ায় এটির পেট, লেজ ও মুখে পঁচন ধরেছে।

স্থানীয়রা জানান, দুপুরে ভেসে আসলেও সমুদ্রগামী জেলেরা সন্ধ্যার একটু আগে ডলফিনের মৃতদেহটি দেখতে পায়। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়া হয়। সাগরে ফেলা জালে আটকা পড়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে সৈকতেই ডলফিনটিকে বালু চাপা দেয়া হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সমন্বয়কারী রুমান ইমতিয়াজ তুষার জানান, এ মৌসুমে কুয়াকাটায় ৯টি ডলফিন ও সাতটি বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এসেছে। প্রাণী গবেষকরা এসব ডলফিন ও কচ্ছপের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু এগুলোর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।


একাত্তর/জো  

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
এ সময় সৈকতজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেককে স্নান শেষে পরিবারসহ গীতা পাঠ, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।
পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এতে উপকূলজুড়ে স্বস্তি ফিরেছে জেলে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর