ট্রাক্টরচাপায় দুই সন্তানের মৃত্যু, আহত মা

আপডেট : ১৬ মে ২০২২, ০৯:৩২ পিএম

ভোলা সদর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরচাপায় দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুদের মা জান্নাতসহ আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৬ মে) দুপুরে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের পরাণগঞ্জ বাজারের উত্তর পাশে কারিমিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা (১০) ও যোবায়ের (৪) উপজেলার ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি এলাকার মো. জসিম উদ্দিনের সন্তান। 

এ ঘটনায় ট্রাক্টরচালক মো. সোহরাবকে আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার গুইংগারহাট এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মাইশা পরাণগঞ্জ বাজারের কবি মোজাম্মেল হক বিদ্যাপীঠ থেকে ছুটি হওয়ার পর মা ও ছোট ভাইয়ের সাথে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিল। 

এসময় পরাণগঞ্জ বাজারের উত্তর পাশে কারিমিয়া মাদ্রাসার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে মাইশাসহ অটোতে থাকা তাঁর মা ও ছোটভাইসহ চারজন আহত হয়। 

আরও পড়ুন: নকলায় বিকল্প সাঁকো ভেঙ্গে ধানবোঝাই ভটভটি খাদে

স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। এবং তার ছোট ভাই যোবায়ের গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথেই শিশু যোবারের মারা যায়।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত মাইশার মৃতদেহ ভোলা সদর হাসপাতালে পুলিশ হেফাজতে আছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টরচালক মো. সোহরাবকে ট্রাক্টরসহ আটক করা হয়েছে। 

নিহতদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে


মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর