দাউদকান্দিতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

আপডেট : ১৬ মে ২০২২, ১০:১৮ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে মোক্তার হোসেন (৪৫) নামের এক সাংবাদিকের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ মে) আনুমানিক দুপুর তিনটায় দাউদকান্দি উপজেলা পরিষদের প্রবেশপথে বিয়াম স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক মোক্তার হোসেন দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

হামলার সময় তার সাথে থাকা জাহিদ আলম ইমন জানান, উপজেলার একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে মোক্তারসহ হেটে বিশ্বরোডের দিকে রওনা দেন তারা। বিয়াম স্কুলের সামনে যাওয়ার পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোক্তারের ওপর অতর্কিতে হামলা চালায়। 

আহত হয়ে সংজ্ঞা হারানো মোক্তারকে পথচারীদের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে বলদাখাল এ্যাপোলো প্লাস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান বলেও জানান তিনি। 

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান বলে জানা গেছে।  

আহত সাংবাদিক মোক্তার হোসেনকে দেখতে হাসপাতালে যান কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল। 

এ সময় তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন। 

এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান কুমিল্লা জেলার সাংবাদিকরা। 


একাত্তর/জো

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)...
কুমিল্লায় একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  
কুমিল্লায় মাছ ধরা নিয়ে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন চার জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর