কুমিল্লায় মাছ ধরা নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ চার

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম

কুমিল্লায় মাছ ধরা নিয়ে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন চার জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

গুলিতে আহতরা হলেন- উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৪০), তার ছোট ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে মো. ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)।                                                  

আটকরা হলেন- ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন। 

প্রত্যক্ষদর্শীর জানান, দুপুরে মাছের প্রজেক্টে পারভেজ গ্রুপের লোকজন মাছ ধরতে গেলে ইসমাইল তার লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের চার জন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েদ চৌধুরী বলেন, ওলান পাড়া ও উত্তর হরিপুর মৎস্যচাষ প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটছে। ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করেছি। আটকদের মধ্যে ইয়াসিন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। গোলাগুলির সঙ্গে জড়িতদের তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর