লালপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৭ মে ২০২২, ১১:১৫ এএম

নাটোরের লালপুরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্দ শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন।

সোমবার (১৬ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক রেজাউল করিম (জাহাঙ্গীর) দশম শ্রেণির এক ছাত্রীকে পরিক্ষায় পাশ করানোর প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে অবৈধ ও অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও এলাকাবাসী সোমবার দুপুরে ওই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ওই শিক্ষকের গ্রেপ্তারসহ স্কুল থেকে বহিষ্কারের দাবি জানান। 

ওই ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, পরিক্ষায় পাশ করানোসহ মেসে থেকে পড়ানো কথা বলে আমার মেয়েকে ধর্ষণ করে লম্পট জাহাঙ্গীর। আমার মেয়ের মত সরলতার সুযোগ নিয়ে আর মেয়ের ক্ষতি করতে না পারে, আমি তার দৃষ্টান্ত বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে কথা বলা সম্ভব হয়নি।

রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, গত ১৪ তারিখ মৌখিক ভাবে এবিষয়ে অভিযোগ পেলে স্কুলের ম্যানেজিং কমিটিসহ সংশ্লিষ্টদের অবগত করে স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করা হয়। ভুক্তভোগী ছাত্রী অভিযুক্ত শিক্ষককে বিয়ে করতে চান। শিক্ষক রাজি না হওয়ায় ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে গতকাল রাতে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এআর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চিকিৎসাসহ মেডিকেলের স্তরে স্তরে রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্ৰেপ্তার করা হয়েছে। গ্ৰেপ্তার ব্যক্তিদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে...
খাগড়াছড়িতে যে মারমা কিশোরী দলবদ্ধ ‘ধর্ষণের’ শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর