মেহেরপুরে জিহাদি বইসহ দুই জামায়াত কর্মী আটক

আপডেট : ১৭ মে ২০২২, ০৫:৫২ পিএম

মেহেরপুরের সদরের হিজুলি গ্রাম থেকে অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করে সদর থানা ও ডিবি পুলিশের দু’টি দল।

অভিযানে আটককৃতরা হলো ঐ গ্রামের ফয়জেল মালিথা (৬২) ও ছাবেদ আলী (৫৮)। এসময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ ও দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন জানান, সদর উপজেলার হিজুলী গ্রামে জামায়াত নেতা জব্বারের বাড়িতে গোপন বৈঠক চলছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় সদর থানা ও ডিবি পুলিশের দু’টি দল। সেখান থেকে দুই জামায়াত নেতাকে আটক করা হয়। 

তিনি আরও জানান, বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইসলামী জিহাদি বই, মাসিক চাঁদা আদায়ের রশিদ, জামায়াত কর্মীদের তালিকাসহ দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো 

কেরানীগঞ্জে ডি‌বি পুলিশ পরিচয়ে অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ নানা অপরাধে অভিযুক্ত ডিবি পুলিশের ভুয়া ওসিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ।
নাশকতার মামলায় নরসিংদী শহর জামায়াতের আমিরসহ শিবিরের স্থানীয় ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৌর শহরের গাবতলী, চিনিশপুর ও বাশাইল এলাকায় অভিযান...
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মালামাল। ছিনতাইকারিদের ব্যবহৃত একটি দেশে তৈরি একটি পাইপগানও জব্দ করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে...
নরসিংদীতে একটি প্রাইভেটকারে ৫০ কেজি গাঁজা বহনকালে দুইজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর বড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর