নরসিংদীতে ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক

আপডেট : ১০ মে ২০২৩, ০৮:০৩ পিএম

নরসিংদীতে একটি প্রাইভেটকারে ৫০ কেজি গাঁজা বহনকালে দুইজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর বড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ঢাকার যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেট এলাকার মো. জাবেদ (৩৪) ও মিরপুর পল্লবী পলাশনগরের মোহাম্মদ আলী (৩২)।

পুলিশের জেলা গোয়েন্দা শাখা জানায়, গোপন খবরের ভিত্তিতে মহাসড়কের কারারচর বড়ইতলা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি হোন্ডা প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়। পরে গাড়িটির ট্রাঙ্কে তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও গাড়িটি জব্দ করা হয়।

আরও পড়ুন: চনপাড়া বস্তিতে সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১৫

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাসার জানান, আটককৃত দুইজন সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা কিনে এনে গাড়িতে করে বহন করে ঢাকায় বিক্রি করতেন বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর