আতশবাজি বানানোর চেষ্টা, কিশোরের কবজি বিচ্ছিন্ন

আপডেট : ১৮ মে ২০২২, ১১:১৯ এএম

সিরাজগঞ্জে আতশবাজি বানাতে গিয়ে এক কিশোরের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে জেলার কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চর সালাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়।

আহত কিশোরের নাম  সাগর মিয়া (১৫)। সে ওই গ্রামেরই বাসিন্দা।

ওই কিশোরের পরিবারের বরাত দিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুমাইয়া মুনিয়া বলেন, সাগর মিয়া নতুন কিছু উদ্ভাবনের নেশায় আতশবাজির বারুদ খুলে পাইপে ভরে হাতুড়ি দিয়ে আঘাত করে। মুহূর্তেই বিকট শব্দে পাইপ ফেটে বারুদ বিস্ফোরিত হয়ে তার বাম হাতের তালু ও কবজি থেকে মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ডা. মুনিয়া বলেন, কিশোরটির অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পরে পুলিশ ও সাংবাদিকের উপস্থিতির ভয়ে পরিবারের লোকজন আহত কিশোরকে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, চার সহপাঠী আটক

পরে হাসপাতাল কমপ্লেক্স ও আশপাশে খোঁজ করেও ওই কিশোর ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।


একাত্তর/এসি


জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর