অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন ও একজনের ২০ বছরের কারাদণ্ড

আপডেট : ১৯ মে ২০২২, ০৫:১৪ পিএম

জয়পুরহাটের ক্ষেতলাল থানার ২০০৮ সালের একটি অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন ও একজনের ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। 

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক মো. গোলাম সারেয়ার এই রায় দেন। 

সাজাপ্রাপ্ত আসামীরা হল জয়পুরহাটের কালাই উপজেলার তালুকদারপাড়া গ্রামের মাসুদুর রহমান ওরফে সুজন (৪০) ও ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে সুমন (৩৮)।

আদালতের সরকারি কৌসুলি (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ২০০৮ সালের ৭ এপ্রিল বেলা সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকা হতে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করে  জয়পুরহাট র‍্যাব-৫ সদস্যরা। 

পরে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের জেসিও/ডিএডি আবু জাফর বাদী হয়ে পরদিন ক্ষেতলাল থানায় মামলা করেন। এরপর আসামীরা জামিনে গিয়ে পালিয়ে যান। 

মামলার দীর্ঘ শুনানি শেষে আসামীদের অনুপস্থিতিতেই আদালতে বিচারক এই রায় প্রদান করেন। 


একাত্তর/জো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর