জামালপুরের সরিষাবাড়িতে বজ্রপাতে ওসমান গণি (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
বাবুল মিয়া নামে মৃতের এক আত্মীয় জানান, রাতে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ওসমান গণি তার মামাতো ভাই আব্দুল মোতালেবকে সাথে নিয়ে বাড়ীর পাশে বিলে পাকা ধান গোছানোর কাজ করছিলো। বৃষ্টিপাত শুরু হলে তারা দুইজন পাশের সেচ পাম্পের ঘরে আশ্রয় নেন। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে ওসমান গণি ও আব্দুল মোতালেব আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহমিদ হাসান বলেন, বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা কারা হয়।
অপর আহত আব্দুল মোতালেবকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
একাত্তর/জো
