মঠবাড়িয়ায় হানিফের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২০ মে ২০২২, ০৪:৪০ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেপরোয়া গতির হানিফ এন্টারপ্রাইজের একটি বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।  

শুক্রবার(২০ মে) সকাল নয়টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মুসুল্লীবাড়ি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত হারুন অর রশীদ শেখ (৫৫) পিরোজপুর জেলা সদরের উত্তর রানীপুর মহল্লার গহর আলী শেখের ছেলে। তিনি পিরোজপুর জেলা জজ আদালতে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় পুলিশ ঘাতক বাসসহ চালক মাসুম মোল্লা (৩৫) ও বাসের হেলপার নূরু মোল্লাকে (৫০) আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হারুন ছেলে আহসান শেখ (৪৫) ও নাতি লিমন শেখকে (২২) নিয়ে তিনজন একটি মোটরসাইকেল যোগে মঠবাড়িয়ায় এক নিকট আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মঠবাড়িয়া-চরখালী সড়কের মুসুল্লীবাড়ি নামক স্থানে মঠবাড়িয়াগামী হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয় এবং ছেলে ও নাতি গুরুতর আহত হয়। 

দুর্ঘটনা ঘটিয়ে বাসটি পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা সাফা বন্দর এলাকায় চালক ও হেলপারসহ বাসটিকে আটক করে রাখেন।  

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ নূরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থল হতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।


একাত্তর/জো 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর