নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ মে ২০২২, ০৬:৩০ পিএম

সিরাজগঞ্জে নিখোঁজের তিন দিন পর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ওই যুবকের নাম আলম খনকার ( ৪৫)। তিনি উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হরিশপুর গ্রামের মৃত আজগর খনকারের ছেলে। পেশায় আলম অটোভ্যান চালক ছিলেন।

স্থানীয় ও যুবকটির মামা শহিদ মণ্ডল ও মোক্তার মণ্ডল জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে কয়ড়া আদর্শ গ্রামের মৃত মোসলেমের ছেলে রায়হান তাকে ফোন করে বাসা থেকে বের করে নিয়ে যায়। পরে রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্বজনের বাড়িতে দুই তিন দিন ধরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বন্ধ ছিল আলমের মোবাইল ফোনটিও।

পরে শুক্রবার সকালে উল্লাপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। একই দিন বিকেলে কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিলে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।  

আরও পড়ুন: কুসিকে বৈধ প্রার্থী ১৫৪, মেয়র পদে লড়ছেন ছয়জন

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন করিব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


একাত্তর/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর