বিচারপতি পরিচয়ে পুলিশ প্রোটকলে বাড়ি ফিরলো শ্রমিক

আপডেট : ২০ মে ২০২২, ০৭:৫৫ পিএম

চাঁদপুরে একজন গ্রিল ও আলমারি তৈরির কারখানায় শ্রমিক নিজেকে উচ্চ আদালতের বিচারপতি পরিচয় দিয়ে পুলিশ প্রোটোকল নিয়ে বাড়ি ফেরার পর আটক হয়েছেন।

শুক্রবার (২০ মে) বেলা ১১টার দিকে জেলার মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বিপ্লব প্রধান (৪০)। বিপ্লব ওই গ্রামের বাসিন্দা ও উপজেলা সদরের কলেজ গেট এলাকায় একটি গ্রিল ও আলমারি তৈরির কারখানায় শ্রমিকের কাজ করেন তিনি। 

পুলিশ জানায়, নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেন বিপ্লব। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রোটোকল সুবিধাও নেন। 

পুলিশ জানায়, কুমিল্লার দাউদকান্দি পেরিয়ে এলে কুমিল্লা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয় একজন বিচারপতি তার নিজ বাড়িতে আসছেন। তাই তাকে পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করা হয়।

এরপর পুলিশ বিপ্লব প্রধানকে পুলিশ প্রোটোকল দিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। সেখানে যাওয়ার পর স্থানীয়দের কাছে পুলিশ জানতে পারে বিপ্লব বিচারপতি নন। পরে সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানায় পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব এর আগেও এ রকম ঘটনা ঘটিয়েছেন। গত কয়েক বছর আগে সে নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করেন এবং নিজের ফেসবুক প্রোফাইলে নামের আগে ইঞ্জিনিয়ার ব্যবহার করতেন।

আরও পড়ুন: ইভিএমের খুঁত ধরতে জুনে আসছে বিশেষজ্ঞ দল

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিপ্লব শিকার করেন তিনি বিচারপতি নন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর