রাণীনগরে ঝড়ের তান্ডবে লন্ডভন্ড শতাধিক বাড়ি

আপডেট : ২১ মে ২০২২, ০৪:১৯ পিএম

নওগাঁর রাণীনগরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে প্রায় শতাধিক ঘরবাড়ি। গত দুই রাতে উপজেলার কামতা, হাড়াইল, শংঙ্করপুর ও খট্টেশর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে এসব বাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়। ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে রাণীনগর উপজেলার কয়েকটি এলাকা ঘুরে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ব্যাপক ঝড় শুরু হয়। এই দুই রাতের ঝড়ে মুহুর্তেই উপজেলার কামতা, হাড়াইল হিন্দুপাড়া, শংঙ্করপুর ও খট্টেশর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে প্রায় শতাধিক বাড়ির টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। আবার কারও কারও মাটির বাড়ি ও বাড়ির প্রাচীর ঝড়ে ভেঙ্গে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাজারে দোকানপাটও লন্ডভন্ড হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ উপজেলার হাড়াইল হিন্দুপাড়া গ্রামের রাখাল চন্দ্র বলেন, ১০ থেকে ১৫ মিনিটের ঝড়ে আমার একতলা বাড়ি টিনের চালা পুরোটাই উড়ে গিয়ে সম্পূর্ণ টিন নষ্ট হয়ে গেছে। পরিবার নিয়ে অন্যের বাড়িতে থেকে বাড়ি ঠিক করা শুরু করেছি। তিনি আরও বলেন, শুধু আমার বাড়ি না গ্রামের অনেকের ঘর বাড়ি এভাবে ঝড়ে নষ্ট হয়েছে। আমরা খেটে খাওয়া মানুষ, বাড়িতে খাবারের কিছু নেই। এরপরেও এখন পর্যন্ত কেউ আমাদের কোন খোঁজ খবরও নেননি।

ক্ষতিগ্রস্থ কামতা গ্রামের আব্দুল মজিদ জানান, ঝড়ে আমার বাড়ির সব টিন উড়ে গেছে। এছাড়া বাড়ির প্রাচীর ও গরুর ঘরের চাল উড়ে যায় গিয়ে লন্ডভন্ড হয়ে যায়।

সদরের খট্টেশর গ্রামের মোজাম্মেল সরদার জানান, এই ঝড়ের তান্ডবে আমার বাড়ির টিনের চালাসহ বাড়ির বারান্দার চালা উড়ে যায়। এতে করে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

রাণীনগর উপজেলা নিবাহী কর্মকর্তা শাহাদত হুসেইন বলেন, ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা দেওয়া হবে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝে নগদ অর্থ ও টিন দেওয়ার উদ্দ্যোগ গ্রহণ করা হবে।


একাত্তর/এসএ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর