নোয়াখালীর চৌমুহনীতে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চৌমুহনী হোসেন মার্কেট সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
নিহত যুবকের নাম মোহাম্মদ আয়মন (২২)। তিনি চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী এবং চৌমুহনী পৌর এলাকার গনিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের খালাসি বাড়ির মো. নূর নবীর ছেলে।
আটকরা হলেন- নীরব, রাকিব ও পাভেল। তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, দুজন কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে আয়মনের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলার দায়েরে প্রস্তুতি চলছে।
একাত্তর/এসি
