মৌয়াল বাবার পর ছেলেকেও নিয়ে গেল বাঘ

আপডেট : ২২ মে ২০২২, ১২:৫৩ পিএম

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকীর ফরেস্ট স্টেশনের আওতাধীন খেজুরদানা এলাকায় কাওসার গাইন (২৭) নামে এক মৌয়ালকে ধরে নিয়ে গেছে বাঘ। 

শনিবার (২১ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সহযোগীরা চেষ্টা করেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার গাইন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে। ২০০৬ সালে রাজ্জাক গাইনও বাঘের আক্রমণে নিহত হয়েছিলেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, বাঘের আক্রমণে কাওসার গাইন নামে এক বনজীবী নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। রোববার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ২৫ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

গত ২২ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের পারমিট নিয়ে দুটি নৌকায় সুন্দরবনে প্রবেশ করে ১৩ জন মৌয়াল। নিহত কাওসার গাইন তার মধ্যে একটি নৌকার মাঝি ছিলেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান বলেন, খবরটি পাওয়ার পর আমরা বিষয়টি খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।


একাত্তর/জো

সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গেলাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়াসহ এক চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বুধবার (২ নভেম্বর) দুপুরে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর