সুন্দরবনে ১৫ কেজি হরিণের মাংসসহ চোরাশিকারী আটক

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৮:৩৭ পিএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গেলাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়াসহ এক চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। 

বুধবার (২ নভেম্বর) দুপুরে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বন স্টেশনের সদস্যরা শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় অভিযান চালিয়ে ওই চোরাশিকারীকে আটক করে। 

জানা গেছে, আটক চোরাশিকারীর আদম আলী গোলাখালী গ্রামের জাফর আলী ঢালীর ছেলে। 

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে কয়েকজন চোরাশিকারী হরিণের মাংস বেচাকেনা করছে- এমন খবরের ভিত্তিতে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূরে আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখানে থেকে ১৫ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়াসহ আদম আলী নামের এক চোরাশিকারীকে হাতেনাতে আটক করা হয়। বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে এসময় অপর তিন চোরাশিকারী আমিরুল ঢালী, তার দুই ছেলে মিনহাজ ঢালী ও মুন্না ঢালী নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। 

আরও পড়ুন: মেঘনায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, আটক চোরাশিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর তিন চোরাশিকারীকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর