ছটফট করতে করতে মারা গেলো ইরাবতী ডলফিন

আপডেট : ২২ মে ২০২২, ০৩:২৮ পিএম

কুয়াকাটা সমুদ্র সৈকতে ছটফট করতে করতে মারা গেলো একটি মা ইরাবতী ডলফিন। 

রোববার (২২ মে) সকালের জোয়ারে সাড়ে সাত ফুট লম্বা ডলফিনটি কুয়াকাটার লেম্বুরচরের তিন নদীর মোহনায় প্রথমে ভেসে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটি জালে পেঁচানো ছিলো এবং সামনের পাখা কাটা ছিলো। ডলফিনটি তীরে এসে যন্ত্রণায় ছটফট করছিলো। ধারনা করা হচ্ছে ডলফিনটির পেটে বাচ্চা ছিলো। 

আরও পড়ুন: মৌয়াল বাবার পর ছেলেকেও নিয়ে গেল বাঘ

পরে জীবিত ডলফিনটি উদ্ধার করে সাগরে ছেড়ে দেয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর মৃত অবস্থায় ডলফিনটি আবার তীরে ভেসে আসে।

ইকোফিসের প্রাণী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, অবরোধের কারণে উপকূলে ফেরা জেলেদের জালে হয়তো ডলফিনটি আটকা পড়েছিলো। কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তার সামনের পাখা কেটে দিয়ে জালে পেঁচানো  অবস্থায় সাগরে ছেড়ে দেয়ায় এটি মারা যেতে পারে।


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
এ সময় সৈকতজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেককে স্নান শেষে পরিবারসহ গীতা পাঠ, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।
পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এতে উপকূলজুড়ে স্বস্তি ফিরেছে জেলে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর