বগুড়ায় জামিনে মুক্ত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৬ মে ২০২২, ১২:১৭ পিএম

বগুড়ার শেরপুর উপজেলা এনামুল হক (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টায় গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত এনামুল হক হাপুনিয়া কলোনি এলাকার মোতালেবের ছেলে।

স্থানীয়রা জানান, গত সাত বছর আগে হাপুনিয়া এলাকার সালমা খাতুন নামের এক মহিলাকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল এনামুল হক। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হলে সেই মামলায় তিন বছর কারাভোগ করে। এরপর গত ৪ বছর হয়েছে সে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি নিয়ে আসার পর থেকে মানসিক ভারসাম্যহীনভাবে এলাকায় চলাফেরা করে। এবং অনেক রাত পর্যন্ত সে বাজার এলাকার আশেপাশে ঘোরাফেরা করে সকালে বাড়িতে ফিরত। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বাহিরে চলে যায়। সকালে স্কুল মাঠে শহীদ মিনারের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত এনামুল হক তার খালা জাহানারা খাতুনের বাড়িতে থাকতো। এ বিষয়ে জাহানারা জানান, এনামুল মানসিক ভারসাম্যহীন ছিলো। তাকে একটি টিনের ঘর দেয়া হয়েছিলো সেই ঘরটি সে বিক্রি করে ফেলেছে।  পরে আবারো একটি ছোট কুঁড়ে ঘর দেয়া হয়েছিলো তাকে। সারারাত বাজার এলাকায় ঘোরাফেরা করে সকাল বেলা বাড়িতে এসে সে ওই কুঁড়েঘরে ঘুমাতো। আজ সকালে সে আর বাড়িতে ফেরেনি। সকাল সাড়ে আটটায় এলাকাবাসী তার লাশ দেখে আমাকে খবর দেয়।

আরও পড়ুন: সাকিবের দুই স্বর্ণ কোম্পানির নাম প‌রিবর্ত‌নের পরামর্শ

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে মরদেহের গলায় ও পেটে ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর