শিশুধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

আপডেট : ২৬ মে ২০২২, ০৩:৫২ পিএম

রংপুরের তারাগঞ্জ ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও সেইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহাম্মেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আতিকুল ইসলাম ওরফে আতিক হুজুর। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত। 

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৪ নভেম্বর সকাল ৭টার দিকে ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামের ১০ বছর বয়সী এক শিশু বাড়ির পার্শ্ববর্তী ঝাকুয়াপাড়া নতুন মসজিদের ইমাম আতিকুল ইসলাম ওরফে আতিক হুজুরের কাছে অন্যান্য ছেলেমেয়েদের সাথে মসজিদে আরবি পড়তে যায়। 

সকাল ৮টার দিকে আতিক হুজুর অন্যান্য ছেলেমেয়েদের ছুটি দিয়ে ওই শিশুকে পরে যেতে বলেন। এরপর শিশুটিকে তিনি  তার মসজিদসংলগ্ন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ও এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেন। 

বাসায় যাবার পর শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ইমাম আতিকুলকে আটক করে। আর গুরতর অবস্থায় ভুক্তভোগী শিশুকে প্রথমে তারাগঞ্জ হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: ধর্ষণ থেকে বাঁচতে বাস থেকে লাফ, চালক ও সহকারী গ্রেপ্তার

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে। 

সাক্ষীদের জেরা ও শুনানি শেষে বিচারক আতিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও সেইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।


একাত্তর/এসজে

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
টানা তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুরের দিঘলবাইদ বিলের দুই হাজার বিঘা জমির কাঁচা পাকা ধান। অন্যদিকে, রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের ধারাকোল বিলে কয়েকশ একর ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর