সরিষাবাড়ীতে কিশোরী ধর্ষণ, আটক ৩ যুবক

আপডেট : ২৭ মে ২০২২, ১১:১০ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের প্রলোভনে দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৬ মে) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যায় কথিত প্রেমিকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার পিংনা ইউনিয়নের সোনামুই গ্রামের আসর উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (২৮) এবং তার দুই সহযোগী একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন মিয়া (১৯) ও চর ভাদাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম (২৮)।

ধর্ষিতার পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছরের বিবাহিত নূর মোহাম্মদ নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে সম্প্রতি ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বৃহস্পতিবার বিকেলে সে দুই বন্ধুসহ কিশোরীকে নিয়ে পোগলদিঘা এলাকায় নির্জন স্থানে বেড়াতে যায়। একপর্যায়ে সে কিশোরীকে বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে।

এদিকে ঘটনাটি স্থানীয়রা টের পেয়ে পরিবারকে জানায়। পরে কিশোরীর বাবা তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে গিয়ে মৌখিক অভিযোগ দেন। সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক নুর মোহাম্মদ ও তার দুই সহযোগীকে আটক করে।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ বলেন, ধর্ষণের ঘটনায় আটক কথিত প্রেমিকসহ তিনজনকে থানা হাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধর্ষিতা কিশোরীকে মেডিকেল চেকআপের জন্য শুক্রবার হাসপাতালে পাঠানো হবে বলেও তিনি জানান।


একাত্তর/এআর

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর