মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

আপডেট : ২৭ মে ২০২২, ০১:৩০ পিএম

মাদক পাচার ও কারবারে জড়িতরা যতো বড় অপরাধীই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেই সঙ্গে মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতির কথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি।

শুক্রবার সকালে, রামু ৩০ বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে বিজিবি কক্সবাজার রিজিওনের  বাৎসরিক মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী রাজনীতিবিদ হোক কিংবা আর সমাজের স্বনামধন্য ব্যাক্তি হন। তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে বিজিবিকে। মাদকের কারবার বন্ধে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। 

তিনি বলেন, মাদক রোধে কঠোর হতে কঠোরতর হতে হবে। অপরাধীদের কোনও দলীয় পরিচয় নেই। মাদকের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। 

তিনি আরও বলেন, দেশে মাদকসেবীদের মধ্যে ৫০ শতাংশ তরুণ। আমাদের লক্ষ্য, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ঠেকাতে সীমান্ত হচ্ছে চ্যালেঞ্জিং। মিয়ানমার সীমান্ত রয়েছে ২৭৪ কিলোমিটার। দেশটি থেকে ২৪ প্রকার মাদক আসে। সীমান্তে কাজ করা অনেক দুরূহ ব্যাপার। এ কারণে বিজিবিতে হেলিকপ্টার থেকে শুরু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। সীমান্তে মাদক ও মানবপাচার রোধে কাজ করছে বিজিবি। তারা দেশের জন্য দুঃসাহসিক কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সার্বজনীন প্রতিরোধ গড়ে তুলতে হবে। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

এ সময় বিজিবি'র কক্সবাজার রিজিয়ন কর্তৃক ৩৯৫ কোটি ৭৬ লক্ষ ৪৭ হাজার ৫৭৫ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।


একাত্তর/এআর

চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার...
দুবাই আদালতে সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদের জামিন পাওয়ার ঘটনায় তার জামিন বাতিলের লক্ষে বাংলাদেশ সরকার সেখানে একটি ‘ল ফার্ম’ নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর