রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী সেই নারী গ্রেপ্তার

আপডেট : ৩০ মে ২০২২, ০৮:৪৬ পিএম

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় করা মামলায় অভিযুক্ত আসামি মারজিয়া আক্তার শিলাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রোববার (২৯ মে) দিবাগত রাত তিনটার দিকে শিবপুরের ইটাখোলা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ এর একটি দল। 

এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান জানান, রেলস্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনার ভিডিও ফুটেজ দেখে মারজিয়া আক্তারকে শনাক্ত করা হয়েছে। তাকে সোমবার র‌্যাব সদর দপ্তরে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত ১৮ মে ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। ট্র্রেন থেকে নেমে তারা স্টেশনে অবস্থান করছিলেন। 

image


ওই সময় এক নারী তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন। এক পর্যায়ে স্টেশনে স্থানীয় এক বখাটেসহ ওই নারী ঢাকা থেকে আসা তরুণী ও যুবককে মারধর শুরু করেন এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করেন। 

এ ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় গত ২১ মে এছাড়াও ভৈরব রেলওয়ে থানায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. ইসমাইল ও নরসিংদী শহরের উপজেলা মোড় এলাকার ফয়েজ আহমেদের স্ত্রী শিলা আক্তার। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দেখে তাদের আসামি করা হয়। মামলার পর ২১ মে রাতেই আসামি মো. ইসমাইলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

ঘটনাসূত্র: নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্তাকারী যুবক কারাগারে

            রেলস্টেশনে তরুণীকে লাঞ্ছনা, এক বখাটে গ্রেপ্তার





একাত্তর/এসজে

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর