পদ্মায় জেলের জালে ২৬ কেজির বাগাইড় মাছ

আপডেট : ৩১ মে ২০২২, ০৫:৩৭ পিএম

রাজবাড়ীতে পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। আর এই বিশাল মাছটির ওজন প্রায় ২৬ কেজি। বিশাল এই মাছ দেখতে ইতোমধ্যে নদী ঘাট এলাকায় ভিড় করছেন লোকজন। 

মঙ্গলবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের উজানে জাল ফেলে জেলে অছেল হলদার। এর কিছুক্ষন পরেই তার জালে টান পরলে সঙ্গীদের নিয়ে দ্রুত জাল টেনে নৌকায় তোলে মাছটি। 

বিশাল এই মাছটি জালে ধরা পরায় দারুণ খুশি জেলে হলদার। পরে তিনি মাছটিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে  চাদনী আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বারো’শ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকা দিয়ে কিনে নেন। 

চাদনী আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এখন মাঝে মধ্যেই এমন বড় মাছ ধরা পরছে। আর এতে করে বেশ লাভের মুখ দেখছেন জেলেরা। 

২৬ কেজি ওজনের এই বাগাইড় মাছটিকে এখন ফেরিঘাটের পল্টুনের সাথে পদ্মায় জিরিয়ে রাখা হয়েছে। সেই সাথে একটু বেশি দামে বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকার ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করছেন সংশ্লিষ্টরা। 

একাত্তর/ এনএ

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৬৮ হাজার টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর