লোহাগড়ায় আধিপত্য নিয়ে দোকানিকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩১ মে ২০২২, ১১:৫৮ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

সোমবার (৩০ মে) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতের নাম নিজাম শেখ (৫৫)। তিনি ওই গ্রামের পেতা শেখের ছেলে এবং বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। 

পুলিশ জানায়, তার পাসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে নিজাম শেখ তেলকাড়ার মুজিবরের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে তেলকাড়া মাদ্রাসার পাশে পৌঁছলে প্রতিপক্ষের লোকেরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

তারা আরও জানায়, তেলকাড়া গ্রামে দুই পক্ষ ইমরুল মোল্লা ও নিজাম শেখের মধ্যে আধিপত্য বিস্তারসহ আগে সংঘটিত হত্যাকাণ্ডের জের ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জেরে প্রতিপক্ষের লোকজন নিজামকে কুপিয়ে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লোহাগড়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 


একাত্তর/জো 

বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর