ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর গণসংযোগে হামলা

আপডেট : ০১ জুন ২০২২, ১০:৫১ পিএম

ঝিনাইদহে আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে তার ব্যবহৃত গাড়ী। 

বুধবার (১ জুন) সন্ধ্যায় শহরের ধোপাঘাটা নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলসহ ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার  বিকেলে গোবিন্দপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করে শহরের ধোপাঘাটা নামক স্থানে এসে পৌঁছায় স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীরা । এসময় নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা মোটরসাইকেলে শ্লোগান দিতে দিতে ওই এলাকা দিয়ে যাচ্ছিলো। হঠাৎ স্বতন্ত্র প্রার্থীর গনসংযোগে তারা ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে হামলাকারীরা প্রার্থী ও তার ভাইসহ আরও ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। 

পরে হামলাকারীরা স্থান ত্যাগ করলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা আশংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। 

এদিকে সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, এ ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


একাত্তর/এআর

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর