ভালুকায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২২, ০৯:৩০ পিএম

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাদ্রাসা পড়ুয়া দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার রাজৈর ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ সংলগ্ন এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দারুল উলুম হুসাইনীয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাফা মরিয়ম (১০) ও মানসুরা মীম (৯) স্থানীয় সৌদিয়ান মসজিদ সংলগ্ন এলাকায় খেলাধুলা করছিল। এ সময় তাদের উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই সাফার মৃত্যু হয়। শিশু মীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তারও মৃত্যু হয়য়। 

জানা গেছে, মোহনা গ্রামের সোহাগ মিয়ার কন্যা সাফা মরিয়ম আর পনাশাইল গ্রামের আজাহার মিয়ার শিশুকন্যা মানসুরা মীম। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা জানান, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মর্মান্তিক ঘটনাটি শুনেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে শিশুদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 


একাত্তর/জো

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তার এক সহপাঠীও আহত হয়েছে।
রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সাড়ে চারটার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর