গাছ কাটা নিয়ে বিরোধ, হাতাহাতিতে দুই বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২২, ০৯:৪৫ পিএম

বরিশালের উজিরপুরের তেঁতুলতলা গ্রামে জমির গাছ কাটা নিয়ে হাতাহাতিতে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (১ জুন) রাতে এই ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার বরিশাল শেরেবাংলা মেডিকেলের মর্গে প্রেরণ করে। 

নিহতরা হলেন- তেঁতুলতলা গ্রামের চিত্তরঞ্জন দত্ত এবং আ. হক। তবে এই ঘটনায় কোন পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়নি বলে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। 

নিহত চিত্ত দত্তের ভাইয়ের ছেলে দুর্জয় দত্ত অভিযোগ করে বলেন, প্রতিবেশী আ. হকের কাছে জমি বিক্রি করেন চিত্ত দত্তের ভাই মন্টু দত্ত। ঘটনার দিন সন্ধ্যায় মন্টু দত্তের ছেলে দুর্জয় দত্ত সেই জমির গাছ বিক্রি করলে আ. হক ও তার ছেলেদের সাথে এ ব্যাপারে বাকবিতণ্ডা হয়। 

কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্জয়কে মারধর করেন আ. হকের ছেলে ও স্বজনরা। এক পর্যায়ে চিত্ত দত্ত এসে তার ভাইয়ের ছেলেকে কেন মারধর করা হয়েছে জানতে চাইলে তার বুকে ঘুষি দেয়া হয় বলে অভিযোগ করেন দুর্জয় দত্ত। 

এসময় চিত্ত দত্ত অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে একটি ক্লিনিকে ও সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আরেক নিহত আ. হকের ছেলে জাহাঙ্গীর হাওলাদার জানান, জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চিত্ত দত্তের মৃত্যুর পর আ. হকও অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাকিব হাসান জানান, রাতের বেলা এক ঘণ্টার ব্যবধানে দুই বৃদ্ধের মৃতদেহ হাসপাতালে আসে। তিনি পরীক্ষা করে তেমন কোন আঘাতের চিহ্ন পাননি। তবে ফরেনসিক প্রতিবেদন পেলে জানা যাবে শরীরের ভিতরে কোন আঘাত আছে কিনা।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বৃহস্পতিবার দু'টি মৃতদেহই ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যালের মর্গে পাঠানো হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের ৮৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ রুস্তম আলী ও তাঁর চার এতিম নাতি-নাতনির পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল...
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর