ব্রাহ্মণবাড়িয়ায় খালে ডুবে নারীর মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২২, ০৭:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কুরুলিয়া খালে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমা (২২) আখাউড়ার মসজিদ পাড়ার দুধ মিয়ার মেয়ে। শহরের নয়নপুরে ওসমান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তার একটি পুত্রসন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে নয়নপুর ফরিদ মিয়ার বয়লারের ঘাট দিয়ে কুরুলিয়া খালে গোসল করতে নামেন সীমাসহ চারজন। এসময় স্রোতের টানে তাদের সবাই খালের মাঝে চলে যান এবং তলিয়ে যেতে শুরু করেন। 

আরও পড়ুন: নাসিকের লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

পরে স্থানীয় লোকজন রশি ফেলে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও সীমা নিখোঁজ হন। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি দল ঘটনাস্থলে এসে খালে কুচুরীপানায় আটকে থাকা সীমার মরদেহ উদ্ধার করে। 

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, খবর পেয়ে সীমার মরদেহ উদ্ধার করা হয়েছে। 


একাত্তর/এসজে

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর