বাস-মোটরসাইকেল সংঘর্ষে সেনাসদস্যের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২২, ০১:২৯ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার সময় বাংলাদেশ হ্যাচারিস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাহেব আলী (২৭) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার গফফার মোল্লার ছেলে। 

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাদেকুল ইসলাম জানান, শনিবার সকালে মাগুরা থেকে একটি মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন সাহেব আলী নামের ওই সেনাসদস্য। 

এসময় মোটরসাইকেলটি বাংলাদেশ হ্যাচারিস এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি দ্রুতগতির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এ দুর্ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ ও বাসটিকে আটকের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর