প্রকৌশলীকে চাপা দেয়া ট্রাকের চালক গ্রেপ্তার

আপডেট : ০৪ জুন ২০২২, ০৩:৩৮ পিএম

বাগেরহাটে ট্রাকচাপায় মশিউর রহমান (৪৫) নামের এক প্রকৌশলী নিহতের ঘটনায় ট্রাকচালক মিজানুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

দুর্ঘটনার দশদিন পরে শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার গাওলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (৪ জুন) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক এসব তথ্য জানান। 

জানা গেছে, আটক মিজানুর রহমান রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের এসকেন্দার শেখের ছেলে। মিজান মূলত ওই ট্রাকের হেলপার ছিলেন। 

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিজানুর রহমান প্রকৌশলী মশিউর রহমানকে চাপা দেওয়ার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মিজানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

এর আগে, গত ২২ মে সকালে মোটরসাইকেলে করে বাগেরহাট শহরে যাওয়ার সময় মুনিগঞ্জ সেতু টোল প্লাজার ব্যারিকেড ভেঙে ওই প্রকৌশলীর মোটরসাইকেলে ধাক্কা দেয় ট্রাকটি। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হন প্রকৌশলী মশিউর রহমান। তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা যায়, নিহত মশিউর রহমান বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার মৃত আ. মজিদের ছেলে। সে বাগেরহাটে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক)  প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।


একাত্তর/জো

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) ও মুরসালিন চৌধুরী (৩০) নামের দুই জন নিহত হয়েছে।
রাজবাড়ী জেলার কালুখালীতে একটি ভ্যানকে বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দিলে এক কৃষকের মৃত্যু ও এক ভ্যানচালক আহত হয়েছে। রোববার সকাল পৌনে সাতটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের...
দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক উপসহকারী প্রকৌশলীকে ঘুষের দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট।
সাতক্ষীরায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যুর পর রাস্তা অবরোধ করে ঘাতক ট্রাকটিতে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। এতে ওই রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সোমবার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর