ঘুষের টাকাসহ গৃহায়নের প্রকৌশলী গ্রেপ্তার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:৩৭ পিএম

দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক উপসহকারী প্রকৌশলীকে ঘুষের দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট।

এক অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে মুহাম্মদ মোরশেদ আলম নামের ওই উপসহকারী প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয় বলে দুদক থেকে নিশ্চিত করা হয়েছে।

পরে ঘুষ নেয়ার দায়ে দুর্নীতি প্রতিরোধ আইনে মোরশেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে সংশোধিত পরিকল্পনা অনুমোদন, খণ্ড জমি বরাদ্দ ও প্লট অনুমোদন করে ঘুষ দাবির একটি অভিযোগ পায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

এরপর দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়, যাতে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন।

অভিযানে ঘুষের দেড় লাখ টাকাসহ অন্যান্য প্রমাণাদি জব্দ করা হয় বলে দুদকের ওই কর্মকর্তা জানান।

প্রমাণাদি যাচাই-বাছাই করে দুদক টিম নিশ্চিত হয়েছে যে, মুহাম্মদ মোরশেদ আলম সরকারি কর্মকর্তা হয়ে সেবাগ্রহীতার ফাইল আটকে ক্ষমতার অপব্যবহার করে ওই টাকা ঘুষ হিসেবে গ্রহণ করেছেন।

এরপর দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে মোরশেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মোরশেদ আলমের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ সনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

আরবি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, বরং এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিশুর মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর