পাঁচটি বাইকসহ চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৪ জুন ২০২২, ০৩:৫৭ পিএম

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদ্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের নিকট থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৪ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে এই উদ্ধার অভিযান নিয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশের পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান। 

পুলিশ সুপার জানান, নাটোরের সিংড়া ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া চোর চক্রের সদস্যরা হলেন: আমিনপুরের ঘোপসিলন্দা গ্রামের মো. লিয়াকত মিয়ার ছেলে মো. আল আমিন মুন্না (২৮), আটঘরিয়া দেবোত্তরের হিন্দুপাড়ার মো. আক্তারের ছেলে মো. সোহাগ (২৫), সদরের বালিয়াহালট এলাকার মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে মো. মনির হোসেন (৪০), চাটমোহরের কৈলমহল এলাকার মো. শাহাজাহানের ছেলে মো. শিপন (২৫)।

পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, সিসিটিভির ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে এই আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের আলোকে নাটোরের সিংড়া উপজেলা ও পাবনা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা আছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশ সুপার। 


একাত্তর/জো

ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি সিকদার লিটনকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান।
সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের ভাগ্নে জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রাজবাড়ীতে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোর্সসহ চার জন গ্রেপ্তার হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর