‘রোহিঙ্গা সহায়তার নামে তৎপর জামায়াত-হেফজাতের শতাধিক এনজিও’

আপডেট : ০৪ জুন ২০২২, ০৮:৫০ পিএম

রোহিঙ্গাদের সহায়তার নামে জামায়াত-হেফাজতের শতাধিক এনজিও তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির। 

শনিবার (৪ জুন) রাজশাহীতে রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, এই ধরনের এনজিওগুলোর কয়েকটি নিষিদ্ধ করা হলেও তারা আবারও ভিন্ন নামে তাদের কার্যক্রম পরিচালন করে যাচ্ছে। 

তিনি অভিযোগ করে বলেন, মধ্যপ্রাচ্য ও পাকিস্তান থেকে পরিচালিত এই এনজিওগুলো মাদরাসা স্থাপনের মাধ্যমে রোহিঙ্গা শিশুদের জঙ্গিবাদ শেখাচ্ছে।এছাড়া কোনো কোনো বক্তা বিপুল অর্থের বিনিময়ে ওয়াজের নামে দেশ ব্যাপী ধর্মের অপব্যখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তুলছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। কিন্তু দুঃখজনক এখনও রোহিঙ্গারা ফিরতে পারেনি। এ নিয়ে বাংলাদেশ যতবার আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছে, ততবারই চীন এতে ভেটো দিয়ে বলছে, এটা বাংলাদেশ-মিয়ানমারের ব্যাপার। ফলে কোনভাবেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা যাচ্ছে না।

আরও পড়ুন: দুই দফা ঘোষণার পরও চালু হলো না ‘ম্যাংগো' ট্রেন

সভায় স্বাগত বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকার। জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ ও সাবেক ছাত্রনেতা শফিকুজ্জামান শফিক। সঞ্চালনা করেন ছাত্রনেতা তামিম শিরাজী।


একাত্তর/এসি 

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর