ডিপোতে সাত ধরনের রাসায়নিকের বিপুল মজুদ

আপডেট : ০৫ জুন ২০২২, ০৬:৪৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ৩৮ ধরণের পণ্য ছিল যার মধ্যে বিপুল পরিমাণ হাইড্রোজেন পারক্সাইডসহ সাত ধরণের রাসায়নিক ছিল। 

রোববার (৫ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। পরে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

জানা যায়, হাইড্রোজেন পারক্সাইড একটি রাসায়নিক যৌগ যা উত্তপ্ত করা হলে তাপীয় বিয়োজনে এটি বিস্ফোরক হিসেবে আচরণ করে।

ডিপো শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, ডিপোর ভেতরে ৫০০ মিটারের একটি শেড রয়েছে। এই শেডের ভেতরে বিদেশে রপ্তানির হাইড্রোজেন পারক্সাইড নামে এক ধরনের কেমিক্যাল রয়েছে। হাটহাজারীর ঠান্ডাছড়ির আল-রাজী কেমিক্যাল কমপ্লেক্সে উৎপাদিত হাইড্রোজেন পারক্সাইড কনটেইনারে করে এই ডিপোতে রাখা হয়।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, কনটেইনার ডিপোটিতে বিপুল পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড কেমিক্যাল রয়েছে। তবে ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু কাছাকাছি যাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরপর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে।

ফায়ার সার্ভিসের একাধিক কর্মী জানান, কেমিক্যালের কারণে কাছাকাছি যাওয়া যাচ্ছে না। উত্তাপে জুতো পর্যন্ত গলে যাচ্ছে। পানির সাথে কেমিক্যাল গড়িয়ে বেশ কিছুদূর পর্যন্ত গড়িয়ে এসেছে। সে পানিতে হাঁটতে গেলে জুতো পুড়ে যাচ্ছে। 

সরেজমিন দেখা গেছে, ডিপোর ভেতরের ৫০০ মিটার সেই শেডের টিনের পুরো অংশ উড়ে গেছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে টিনের ভাঙা অংশ।


একাত্তর/জো 

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনায় বিষক্রিয়ায় এখন পর্যন্ত আটজন শ্রমিক নিহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর