সিসি টিভির ফুটেজে সাভারের সড়ক দুর্ঘটনা

আপডেট : ০৫ জুন ২০২২, ০৩:২৬ পিএম

রাজধানীর উপকণ্ঠে সাভারে দুই যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত এবং ২০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা সবাই পরমাণু শক্তি গবেষণা কমিশনের কর্মকর্তা ও কর্মচারী।

রোববার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান ও পূজা সরকার, প্রকৌশলী কাউছার রাব্বি এবং স্টাফ বাসের চালক রাজিব হাসান রাজু। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরুবাহী একটি ট্রাক হঠাৎ ইউটার্ন নেওয়া একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অপরদিক থেকে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আর গুরুতর আহত হন ২০ জন। 

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করলে সেখানে আরও তিন জনের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এখন পর্যন্ত এক নারীসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর