ধর্ষণের পর নারী ও তার স্বামীকে হত্যা, ছয়জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৬ জুন ২০২২, ০৭:৩০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দল বেঁধে নারীকে ধর্ষণের পর তাকে এবং তার স্বামীকে হত্যার ঘটনায় ছয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক এই রায় দেন।

ঘটনার ১৩ বছর পর মামলার রায় ঘোষণা করা হলো।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সুমন মিয়া, আরিফুল, জামাল, মো. সুমন, লোকমান ও শফিক। এর মধ্যে সুমন, লোকমান ও শফিক ঘটনার পর থেকে পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। পরে তাকে হত্যা করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয়। একইসঙ্গে ওই নারীর স্বামীকেও হত্যা করে আসামিরা।

পরে ১৬ আগস্ট তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহত নারীর বাবা আনোয়ার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামের আব্দুর রহমান ও তার স্ত্রী খাদিজা বেগমের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এতে আব্দুর রহমান তার স্ত্রী খাদিজাকে হত্যা করতে উল্লিখিত ছয়জনকে ১০ হাজার টাকায় ভাড়া করে। ২০০৯ সালের ১১ আগস্ট খুনিরা রাস্তা থেকে খাদিজাকে তুলে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ডোবায় গুম করে রাখে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এরপর ভাড়ার ১০ হাজার টাকা খুনিদের না দেয়ায় একই সময় তারা আব্দুর রহমানকেও হত্যা করে ডোবায় মরদেহ গুম করে রাখে। এই ঘটনায় মামলা হলে রূপগঞ্জ থানা পুলিশ দীর্ঘসময় মামলাটির তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণের পর আজ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: সাভারে আলোকচিত্রী হত্যায় একজন গ্রেপ্তার

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় আদালত ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আদালতে তিনজন উপস্থিত ছিলেন এবং বাকি তিনজন পলাতক। এ মামলায় আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেছেন।


একাত্তর/আরএ

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর